প্রায় প্রতিটি job interview শুরু হয় একটা প্রশ্ন দিয়ে: "Tell me about yourself."
প্রশ্নটা সহজ শোনায়, কিন্তু অনেকে এখানেই আটকে যান। কেউ মুখস্থ করা লম্বা কথা বলে যান, কেউ বাবার নাম আর গ্রামের বাড়ি দিয়ে শুরু করেন, কেউ দুই বাক্যে থেমে গিয়ে চুপ হয়ে যান। অথচ এই প্রথম এক মিনিটেই interviewer আপনার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলেন, আর পরের প্রশ্নগুলোও অনেক সময় আপনার এই উত্তর থেকেই আসে।
ভালো খবর হলো, এটা এমন একটা প্রশ্ন যেটা আপনি আগে থেকেই জানেন আসবে। তাই এর উত্তর তৈরি করে রাখা যায়।
Interviewer আসলে কী জানতে চান
এই প্রশ্নে interviewer আপনার জীবনকাহিনি শুনতে চান না। তিনি তিনটি জিনিস বুঝতে চান:
- আপনি এই কাজের জন্য উপযুক্ত কি না
- আপনি গুছিয়ে, আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন কি না
- আপনি কেন এই কাজটা চান
তাই উত্তরে শুধু সেই তথ্য রাখুন, যা এই তিনটির কোনো একটার উত্তর দেয়।
বাংলাদেশি প্রার্থীদের ৪টি common ভুল
১. পরিবার আর জন্মস্থান দিয়ে শুরু করা। "My name is Karim. My father's name is… I was born in…" — এগুলো CV-তেই আছে, আর এগুলো কাজের সাথে সম্পর্কিত না।
২. CV মুখে পড়ে শোনানো। SSC, HSC, তারপর graduation, প্রতিটির GPA… interviewer-এর হাতে CV আছে। তিনি শুনতে চান CV-তে যা লেখা নেই।
৩. মুখস্থ করে বলা। শব্দে শব্দে মুখস্থ করলে কথা যান্ত্রিক শোনায়, আর মাঝে একটা শব্দ ভুলে গেলে পুরো উত্তরটাই আটকে যায়।
৪. খুব লম্বা বা খুব ছোট। ৩–৪ মিনিট বললে interviewer মনোযোগ হারান; ১৫ সেকেন্ডে থামলে মনে হয় বলার কিছু নেই। আদর্শ সময় ৬০ থেকে ৯০ সেকেন্ড।
৩ ধাপের কাঠামো: Present → Past → Future
এই কাঠামোটা মনে রাখুন, তাহলে আর মুখস্থ করতে হবে না:
| ধাপ | কী বলবেন | কাজে লাগা বাক্য |
|---|---|---|
| Present (এখন) | এখন কী করছেন, আপনার মূল পরিচয় | Currently, I'm… / I recently completed… |
| Past (আগে) | কোন অভিজ্ঞতা বা অর্জন এই কাজের সাথে মেলে | Before that, I… / During my studies, I… / One thing I'm proud of is… |
| Future (সামনে) | কেন এই কাজ, এই প্রতিষ্ঠান | That's why I'm excited about this role… / I'd like to… |
প্রতিটি ধাপে ২–৩টি বাক্যই যথেষ্ট।
৩টি নমুনা উত্তর
এগুলো হুবহু মুখস্থ করবেন না। কাঠামোটা দেখুন, তারপর নিজের তথ্য দিয়ে নিজের উত্তর বানান।
নমুনা ১: Fresh graduate (BBA, ব্যাংকে আবেদন)
"I recently completed my BBA in Finance. During my final year, I did a three-month internship at a commercial bank, where I helped the team with customer account opening and learned how branch operations work. I also led our university's business club, which taught me how to work with people and meet deadlines. I enjoy working with numbers and with customers, and that's why I'm excited about this Management Trainee role. I'd like to build my career in banking and grow with an organisation like yours."
কেন কাজ করে: পরিবার বা স্কুলের কথা নেই। সরাসরি পড়াশোনা, প্রাসঙ্গিক internship, একটা নেতৃত্বের উদাহরণ, তারপর কেন এই চাকরি।
নমুনা ২: অভিজ্ঞ প্রার্থী (৩ বছর sales, নতুন কোম্পানিতে)
"I've been working in sales for about three years. Currently, I'm a Sales Executive at an FMCG company, where I manage around 40 retail partners in my area. Last year, I increased sales in my territory by building better relationships with shop owners and visiting them more regularly. I've learned a lot there, but now I want to work with a larger team and handle bigger accounts. That's what attracted me to this position."
কেন কাজ করে: অভিজ্ঞতার পরিমাণ, একটা নির্দিষ্ট দায়িত্ব, একটা ফলাফল, আর কেন বদলাতে চান — নেতিবাচক কথা ছাড়া।
নমুনা ৩: CSE graduate (software company-তে)
"I'm a recent Computer Science graduate. In my final-year project, I built a web application for a local clinic so patients could book appointments online, and that's when I realised I really enjoy backend development. I've also completed two online courses in Laravel and done some freelance work for small businesses. I'm looking for a team where I can learn from experienced developers and work on real products, and your company's work really interests me."
কেন কাজ করে: প্রকল্পের মাধ্যমে দক্ষতা দেখানো, আগ্রহ কোথা থেকে এল, আর শেখার মানসিকতা।
নিজের তথ্য দিন: নমুনার কোম্পানি, সংখ্যা বা প্রকল্প হুবহু ব্যবহার করবেন না। যা সত্যি, শুধু সেটাই বলুন। Interviewer পরের প্রশ্নে ঠিক সেটা নিয়েই জিজ্ঞেস করতে পারেন।
কীভাবে practice করবেন
- Key point লিখুন, পুরো বাক্য না। তিন ধাপের জন্য ৩–৪টি শব্দ বা ছোট নোট লিখুন। এতে প্রতিবার একটু ভিন্নভাবে বলবেন, যা স্বাভাবিক শোনায়।
- জোরে বলুন, টাইমার ধরে। লক্ষ্য ৬০–৯০ সেকেন্ড।
- রেকর্ড করে শুনুন। খেয়াল করুন কোথায় থামছেন, কোথায় "umm" বেশি বলছেন।
- একজনের সামনে বলুন। বন্ধু, পরিবারের কেউ, বা এমন কেউ যিনি সৎভাবে মতামত দেবেন।
- পরের প্রশ্নের জন্য তৈরি থাকুন। আপনি যা বললেন, সেটা নিয়েই প্রশ্ন আসবে: "Tell me more about that internship." তাই নিজের উত্তরের প্রতিটি অংশ নিয়ে আরও ২–৩টি বাক্য বলার প্রস্তুতি রাখুন।
উত্তর দিতে গিয়ে আটকে গেলে "Let me think for a second" বলে একটু সময় নিন। এতে কোনো সমস্যা নেই। (আটকে যাওয়ার কারণ আর সমাধান নিয়ে বিস্তারিত পড়ুন: ইংরেজি জানি, তবু বলতে গেলে আটকে যাই কেন?)
সাধারণ প্রশ্ন
উত্তরটা কি পুরো মুখস্থ করা উচিত? না। কাঠামো আর key point মনে রাখুন, শব্দ না। মুখস্থ উত্তর যান্ত্রিক শোনায়, আর একটা শব্দ ভুলে গেলেই আটকে যাবেন।
Hobby বা ব্যক্তিগত কথা বলা যাবে? শুধু যদি সেটা কাজের সাথে সম্পর্কিত কোনো দক্ষতা দেখায়, যেমন দলের নেতৃত্ব দেওয়া বা নিয়মিত লেখালেখি। নইলে interviewer জিজ্ঞেস করলে তবেই বলুন।
Grammar-এ ভুল হলে কি চাকরি হবে না? ছোটখাটো ভুলের চেয়ে interviewer বেশি খেয়াল করেন আপনি স্পষ্টভাবে, আত্মবিশ্বাসের সাথে আর গুছিয়ে কথা বলছেন কি না। থেমে থেমে নিখুঁত grammar-এর চেয়ে সাবলীল কিন্তু সামান্য ভুলসহ উত্তর বেশি ভালো ছাপ ফেলে।
উত্তর শেষ করব কীভাবে? এমন একটা বাক্য দিয়ে, যা বোঝায় কেন আপনি এই কাজটা চান, যেমন "That's why I'm really interested in this role." এতে interviewer বোঝেন আপনার উত্তর শেষ, আর কথোপকথন স্বাভাবিকভাবে পরের প্রশ্নে যায়।
Interview-এর আগে একবার practice করে নিন
নিজে নিজে practice করা ভালো, কিন্তু কেউ শুনে feedback দিলে উন্নতি অনেক দ্রুত হয়। আমার ফ্রি লাইভ ক্লাসে আপনি নিজের উত্তর বলে সাথে সাথে feedback পেতে পারেন।
👉 ফ্রি লাইভ ক্লাসে সিট বুক করুন
সামনে নির্দিষ্ট কোনো interview থাকলে, 1-on-1 সেশনে আপনার CV আর চাকরি অনুযায়ী উত্তর তৈরি ও mock interview practice করা যায়।
আর ইংরেজিতে কথা বলার জড়তা পুরোপুরি ভাঙতে চাইলে দেখুন আমাদের ৮ সপ্তাহের live কোর্স Freeze to Fluent।
👉 Freeze to Fluent কোর্সটি দেখুন
— M. Rafiz Uddin Sarker
Comments
No comments yet. Be the first to share your thoughts!